রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

মিয়ানমারের সাংবাদিকদের গ্রেফতার করছে সামরিক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের আরও দুই স্থানীয় সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির সামরিক সরকার। মিয়ানমারের সরকারি টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর কয়েক ডজন সাংবাদিককে গ্রেফতার করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

এর আগে সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারের কলাম লেখক এবং ভয়েস অব আমেরিকা রেডিওর আলোচক সিথু অং মিন্ট এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের ফ্রিল্যান্স প্রোডিউসার হতেত খাইনকে ১৫ আগস্ট গ্রেফতার করা হয়েছে। সিথুর বিরুদ্ধে দেশদ্রোহ ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। তিনি জান্তার সমালোচনা করতেন এবং বেআইনি বিরোধী দলগুলোর ডাকা ধর্মঘটে যোগ দিতে মানুষদের আহ্বান জানাতেন।

সিথু ও খিনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ দুই সাংবাদিককে ‘নির্জন কারাবাসে’ রাখা হয়েছে জানিয়ে তাদের আটককে ‘বেআইনি’ বলেও অ্যাখ্যা দিয়েছে তারা।

“তাদেরকে যেভাবে আটকে রাখা হয়েছে তার কড়া নিন্দা জানাচ্ছি আমরা। এই নির্মমতাই দেখাচ্ছে, মিয়ানমারের সামরিক জান্তা সাংবাদিকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করে,” বলেছেন আরএসএফ এশিয়া-প্যাসিফিক ডেস্কের প্রধান ড্যানিয়েল।

অভ্যুত্থানের পর সেনাবাহিনী অনেক সংবাদমাধ্যমে লাইসেন্স বাতিল করেছে। জান্তার দাবি, কোনো মিথ্যা তথ্য প্রচার কিংবা জনঅসন্তোষ তৈরি করে এমন সংবাদ প্রচারের সুযোগ তারা দেবে না।

গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অভ্যুত্থানের পর সেনা সরকার ৯৮ জন সাংবাদিককে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৪৬ জন এখনও কারাগারে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ