রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

জি-৭ জোটের বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞা চাইবে ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ইস্যুতে আগামীকাল মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন জি-৭ জোটের নেতারা। জানা গেছে, তালেবানের সঙ্গে বিশ্ববাসীর সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জি-৭ বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানাবে ব্রিটেন। আর বৈঠকটি পরিচালনাও করবে ব্রিটেন। জোটের অন্য সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে মেনে নিতে চায় না ব্রিটেন। তালেবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, জি-৭ বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আরো আলোচনা হতে পারে। ব্রিটেন এরই মধ্যে জি-৭ নেতাদের তালেবানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণের বিষয়ে বিবেচনার আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রশাসনের কাছে বরিস জনসন আবেদন করেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ৩১ আগস্টের মধ্যে সবাইকে উদ্ধার করা সম্ভব হবে না। সে কারণে মার্কিন বাহিনী যেন আরো কিছুদিন কাবুলে থাকে।

উল্লেখ, উদ্ধারকাজ চালানোর জন্য ব্রিটেনের এক হাজার সেনা কাবুল বিমানবন্দরে রয়েছে। মার্কিন সেনা সরিয়ে নেওয়া হলে ন্যাটোর অন্য দেশগুলোও তাদের সেনা সরাতে বাধ্য হবে। এ পরিস্থিতিতে জি-৭ বৈঠকে বসতে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ