রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হারিকেন ‘হেনরির’ আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হেনেছে হারিকেন হেনরি। এই অঞ্চলে এক লাখ ২০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ক্যাটাগরি ওয়ান হারিকেনের শক্তি নিয়ে আঘাত করা হেনরির গতি কমে দাঁড়িয়েছে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

সোমবার (২৩ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, লং আইল্যান্ড এবং দক্ষিণ নিউ ইংল্যান্ড জুড়ে লক্ষ লক্ষ মানুষকে উপকূলীয় ঢেউ, বন্যা এবং উপড়ে পড়া গাছপালার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া টেনেসিতে হঠাৎ বন্যায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন।

ন্যাশভিল থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে ওয়েভারলি শহরে এবং আশপাশে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ক্রমবর্ধমান জল বিশাল গাছ উপড়ে ফেলে, ঘরবাড়ি ভেঙে ফেলে এবং গাড়ি ভাসিয়ে দেয়।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দুর্যোগ কর্মকর্তারা যেখানে প্রয়োজন সেখানে সহায়তা দিতে প্রস্তুত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ