রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

আরও এস-৪০০ কিনতে নতুন চুক্তি করছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে তুরস্ক। এই চুক্তির অধীনে আঙ্কারা মস্কোর কাছ থেকে নতুন করে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে।

রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোবোরোনেক্সপোর্ট এর প্রধানের বরাতে সোমবার এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

রোজোবোরোনেক্সপোর্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখেয়েভ বলেন, মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে শিগগিরই নতুন করে একটি চুক্তি সই হবে।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের এ মিত্রের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শিগগিরই শুরু করব।’

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীর প্রশংসা করে আলেকজান্ডার মিকেয়েভ বলেন, এটি রাশিয়ার জন্য সফল ছিল, প্রদর্শনী থেকে মস্কো অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ