সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বিশ্বমুসলিমদের এক হওয়ার সময় এসেছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর

ঝগড়া-বিবাদ ও সকল মতানৈক্য ভুলে বিশ্বমুসলিমকে এক হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান৷ পরস্পরের মাঝে ঐক্যে, সংহতি ও সম্প্রীতি তৈরি করে একতাবদ্ধ হয়ে জুলুম প্রতিরোধ করে বিশ্বের বুকে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার প্রতি জোর দিয়েছেন৷ সংবাদ আলজাজিরার৷

আজ(বুধবার ২৫ আগষ্ট) তুরস্কের ইসলামী যুবকল্যাণ সংগঠনের চতুর্থ সাধারণ অধিবেশনে এক ভিডিও বার্তায় তিনি মুসলিমদের নিজেদের মধ্যে দ্বন্দ- কলহ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের বুকে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত৷ বিশেষকরে পশ্চিমা বিশ্বে৷ সেখানে ইসলামের প্রতি শত্রুতা এবং ইসলামোফোবিয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আমাদের ঐক্যবদ্ধ হয়ে জুলুম রুখে পুরো মানবজাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য কাজ করতে হবে৷।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ব মানব ইতিহাসের সবচেয়ে খারাপ সময়র অতিক্রম করছে। সাম্রাজ্যবাদী দেশগুলোর দাঙ্গা -হাঙ্গামা, যুদ্ধ ও সংঘাতে বিশ্বে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে৷ মুসলিম দেশে তারা আগুন লাগিয়ে দিয়েছে৷ যেসব দেশে মুসলিমরা সংঘাত, জুলুম, দেশান্তর ও দারিদ্র্যতার শিকার হচ্ছে, দুরারোগ্য রোগ ও মহামারিতে ভুগছে, ইসলাম বিদ্বেষীদের ইসলামের প্রতি ক্রমবর্ধমান বৈরিতা ও দমন পীড়নের শিকার হচ্ছে, সেসব দেশে এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে আরও বেশি করে আওয়াজ তুলতে হবে৷

তিনি আরও বলেন, বিশ্বে জুড়ে বিশেষকরে পশ্চিমা বিশ্বে নিরাপত্তা সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, বর্ণবাদ প্রকট আকার আকার ধারণ করেছে৷ বিশেষকরে মুসলিমদের বিরুদ্ধে৷ পশ্চিমা বিশ্বে এমন কোনো দিন যায়না যে, মুসলিমদের উপর জুলুমের খবর শুনতে হয়না৷ প্রতিদিনই শুনতে পাই মুসলিম নারীদের হয়রানি করা হচ্ছে, কিংবা হিজাব, বোরকা পরায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে৷ বিভিন্ন অযুহাত দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে৷ বাকস্বাধীনতার নামে ইসলামের উপর আঘাত হানা হচ্ছে৷ আমাদের নবীকে অপমান করা হচ্ছে৷ অথচ তারা নিরপেক্ষ গণতন্ত্র দেশ বলে দাবি করে৷

তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় ও মজবুত করার প্রতি জোর দিয়ে বলেন, আমাদের পরস্পরের মাঝে সকল দ্বন্দ, সংঘাত ও বৈষম্য ভুলে ঐক্য ও সম্প্রীতির এক ফ্লাটফর্মে আসতে হবে৷ দ্বন্দের পরিবর্তে ঐক্যকে মজবুত করা, এবং বৈরিতার পরিবর্তে ভালোবাসা, বিলাতে হবে৷ ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে৷ আমাদের যুবসমাজকে শিক্ষা-সংস্কৃতি, উন্নয়নমূলক কাজ ও শরীরচর্চায় আরো তৎপর হবে৷

পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলামবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গত জুনে বলেছিলেন যে, পশ্চিমাবিশ্বে "বর্ণবাদ ভাইরাস" করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ংকর ও বিপজ্জনক৷ পশ্চিমা দেশগুলোকে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ গত পাঁচ বছরে বহুগুন বৃদ্ধি পেয়েছে৷ সূত্র: আলজাজিরা৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ