রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তুরস্কের সঙ্গে বৈঠক করলো তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, প্রথমবারের মতো তালেবানের সঙ্গে তুরস্কের বৈঠক হয়েছে। তিনি বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনার কাজ করতে তালেবানের দেওয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করছেন তারা। খবর আল জাজিরার।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে আরও বলেন, কাবুলে আমরা প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠক করেছি। সাড়ে তিন ঘণ্টা ধরে আলোচনা হয় তাদের সঙ্গে। প্রয়োজনে আরও বৈঠকে বসতেও রাজি আছে তুরস্ক। এর আগে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের শত শত সেনা গত ৬ বছর ধরে কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিল।

তালেবানকে সমর্থন দেওয়া নিয়ে তুরস্কের অভ্যন্তরে সাধারণ মানুষের এক ধরনের অস্বস্তি রয়েছে। যদিও এরদোগান বলেন, এটি কূটনৈতিক বিষয়, তাদের প্রত্যাশা কি বা তারা কি চায়, সেটা আলোচনা ছাড়া জানা সম্ভব নয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ