রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে খুলছে স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সংক্রমণ কমায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের রাজধানী নয়া দিল্লির স্কুলগুলো ধাপে ধাপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত অনুযায়ী— প্রথম দফায় চালু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। দ্বিতীয় দফায় ৮ সেপ্টেম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য খুলবে স্কুল।

শুক্রবার (২৭ আগস্ট) ‘দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ-ডিডিএমএ’ বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে এ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার জানিয়েছিলেন, তার সরকার করোনাবিধি মেনে ধাপে ধাপে ক্লাস চালু করতে চায়। দিল্লি সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিও এমন সুপারিশ করেছে বলে জানান।

এর পরই দিল্লির শিক্ষা দফতর, ডিডিএমএসহ সংশ্লিষ্ট দফতরের প্রধানরা বৈঠক করেন। সেখানে ধাপে ধাপে স্কুল খোলার দিকনির্দেশনা ঠিক করেন।

ডিডিএমএ সূত্রে জানা গেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া স্কুল খোলার বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন। পঞ্চম শ্রেণি বা তার নিচের ক্লাস চালুর বিষয়ে পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণরোধে গত মার্চের মাঝামাঝি থেকে দিল্লির স্কুল-কলেজ বন্ধ করা হয়েছিল। এরপর দফায় দফায় লকডাউন এবং করোনা বিধিনিষেধের জেরে সেই মেয়াদ বাড়তে থাকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ