শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দু'বার করোনার টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার রংপুরে পাঁচ মিনিটের ব্যবধানে আছিয়া খাতুন (৭৯) নামে একজনকে পরপর দু'বার করোনার টিকা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক ঘণ্টা ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজনকে একই দিনে একাধিকবার টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ আছিয়া খাতুনের ক্ষেত্রে এ ঘটনা ঘটল।

আছিয়ার পুত্রবধূ রওশন আরা বলেন, স্বামী, শাশুড়িসহ সকাল সাড়ে ১১টায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে যাই। সেখানে বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হলে একটি কক্ষে আমার শাশুড়িকে প্রথমে ডান হাতে একটি টিকা দেওয়া হয়। এরপর আমি টিকা নিয়ে ওই কক্ষে এসে দেখি আবারও তার ডান হাতে টিকা দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আমার শাশুড়িকে কিছুক্ষণ স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যবেক্ষণে রেখে বাড়ি পাঠিয়ে দেন।

বৃদ্ধাকে দু'বার টিকা দেওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, আমরা ওই বৃদ্ধাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। কোনো সমস্যা না হওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তার খোঁজ-খবর রাখা হচ্ছে।

রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে এখনও অবহিত করা হয়নি। খোঁজ নিয়ে দেখব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ