।।সারিব সুইজা।।
বৃহত্তর নোয়াখালীর প্রবীন আলেমদ্বীন,সায়্যিদ আহমদ রহ. এর অন্যতম খলীফা ও জামিয়া আরাবিয়া দারুল উলূম মীরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসার সাবেক শায়খুল হাদীস হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান (হাফেজ সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
[caption id="" align="aligncenter" width="307"]
বইটি সম্পর্কে বিস্তারিত জানতে ও সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন। অথবা কল করুন 01918-188085 নাম্বারে।[/caption]
আজ রোববার বেলা ১১.৩০টায় ঢাকার পান্তপথস্থ শমরিতা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে তার পরিবারের একটি সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।
মাওলানা মুস্তাফিজুর রহমান নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মীরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসায় দীর্ঘ ৩৪ বছর শিক্ষাসচিব ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। এরপর গত একবছর ধরে তিনি নোয়াখালীর অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরপুর মাদরাসার সদরুল মুদাররিসিনের দায়িত্ব পালন করে আসছিলেন।