বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

‘দেওবন্দিয়াত’ নিয়ে বক্তব্য: ওয়াজাহাতে যা বললেন মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি সম্মেলনে ওয়ায়েজ মাওলানা আব্দুল খালেক শয়িরতপুরী ‘দেওবন্দিয়াত’ নিয়ে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, দেওবন্দিয়াত ছাড়া বাকি সব পথ গুমরাহ। বিষয়টি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি বিপাকে পড়ে যান এবং আজ নিজস্ব আইডিতে একটি পোস্টের মাধ্যমে তার বক্তব্যের ওয়াজাহাত করার চেষ্টা করেন। তার বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো।

পোস্টে তিনি লিখেন, গত কয়েকদিন যাবত আমার একটি বক্তব্যের অংশবিশেষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা চলছে। মূল ব্যাপার হলো,গত ২৩/০৯/২০২১ ইং রোজ বৃহস্পতিবার জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ'র একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তব্যের এক ফাঁকে বলেছি,'উলামায়ে দেওবন্দের পথ ছাড়া বাকি সব পথ-মতাদর্শ গোমরাহির পথ'।
বক্তব্যটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনলাইন পত্রিকা 'আওর ইসলাম'সহ বেশ কিছু দীনী ভাই এই বক্তব্যের সমালোচনা করেছেন।

মাওলানা আব্দুল খালেক শয়িরতপুরী লিখেন, ব্যাপারটি আমার নজরে এসেছে। ব্যস্ততার কারণে গত কয়েকদিন আমি ওয়াজাহাত করতে পারিনি। আসল কথা হলো,আমার বক্তব্যের মাকসাদ ছিলো, নতুন প্রজন্মের কাছে দেওবন্দিয়াতকে তুলে ধরা।

তিনি আরো বলেন, মূলত আমি যা বলতে চেয়েছিলাম তা হলো, আমাদের এই অঞ্চলে উলামায়ে দেওবন্দ ও দেওবন্দী পীর-মাশায়েখগণই সংখ্যাগরিষ্ঠ আহলে হক। ‘আত্মশুদ্ধি বা এসলাহে নফসের ক্ষেত্রে দেওবন্দী পীর-মাশায়েখদের সিলসিলা সম্পূর্ণ শিরক,বেদআত ও ভেজাল মুক্ত। বাকি সব ভন্ড, স্বীকৃত বাতিল ও ইসলাম বিরোধীদের মতাদর্শ ও পথ নিঃসন্দেহে গোমরাহির পথ।’ এটুকুই বলা আমার মুল মাকসাদ ছিলো। কোনো দল বা মাসলাককে খাটো করা আমার মাকসাদ ছিলো না।

সবশেষে তিনি বলেন, ‘যারা আমাকে চিনেন ও জানেন- তারা ভালো করেই অবগত আছেন যে, আমি এসব ব্যাপারে সহনশীল ও সৌহার্দপূর্ণ আচরণে বিশ্বাসী। সবশেষে সমালোচক প্রত্যেক দীনি ভাইকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দুআ কামনা করছি।’

ফেসবুকে তিনি এ পোস্ট করার পর কমেন্টে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রতিক্রিয়ায় লক্ষ্য করা গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ