বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

জার্মানির নির্বাচনে জয় পেলেন তুর্কি বংশোদ্ভূত ১৮ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত ১৮ প্রার্থী আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর ডেইলি সাবাহর।

তুর্কি বংশোদ্ভূতদের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসপিডি) হয়ে জয় পেয়েছেন ৯ জন। গ্রিন পার্টির হয়ে জয় পেয়েছেন পাঁচজন। আর তিনজন নির্বাচিত হয়েছেন জার্মান লেফট পার্টি থেকে। অপর আইনপ্রণেতা হলেন— তুরস্কের বংশোদ্ভূত গ্রিসের নাগরিক তাকিস মেহমেত আলী।

এর আগে জার্মানির ১৪ জন আইনপ্রণেতা ছিলেন তুরস্কের বংশোদ্ভূত।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তুরস্কের বংশোদ্ভূত শতাধিক প্রার্থী অংশ নেন।

নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে এসপিডি পেয়েছে ২৫.৭ শতাংশ ভোট। অন্যদিকে মেরকেলের ডেমোক্র্যাটিক ইউনিয়ন অব জার্মানি (সিডিইউ) ও তার শরিক দল পেয়েছে ২৪.১ শতাংশ ভোট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ