বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আফগানিস্তানে শরিয়া বিরোধী স্টাইলে চুল-দাড়ি কাটায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাপিতদের দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তালেবান নেতারা বলছেন, এতে করে শরিয়াহ আইনের লঙ্ঘন হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ এই নিয়ম ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। কাবুলে কর্মরত কয়েক জন নাপিতও জানিয়েছেন তারাও একই ধরনের নির্দেশনা পেয়েছেন। খবর সিএনএনের

হেরাত প্রদেশের সেলুনগুলোতে টানিয়ে দেওয়া নোটিশে নাপিতদের সতর্ক করে বলা হয়েছে, চুল বা দাড়ি কাটার সময়ে শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। এতে বলা হয়েছে, এ নিয়ে কারো অভিযোগ করার অধিকার নেই।

কাবুলের এক নাপিত বলেন, যোদ্ধারা প্রায়ই আসছে আর আমাদের দাড়ি কাটা বন্ধ করার আদেশ দিচ্ছে। তাদের একজন আমাকে বলেছে তারা আমাদের ধরতে ছদ্মবেশে আসতে পারে।’

তালেবানের প্রথম সরকারের আমলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে নকশাদার চুল কাটা নিষিদ্ধ করা হয়। আর পুরুষদের দাড়ি রাখতে উৎসাহিত করা হয়। তবে তালেবানের পতনের পর আফগানিস্তানে পুরুষের ক্লিন শেভ জনপ্রিয় হয়ে ওঠে আর বহু আফগান পুরুষ সেলুনে গিয়ে নানা স্টাইলে চুল কাটান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ