রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ইভ্যালির রাসেল দম্পতিসহ ১০ জনের বিরুদ্ধে আরও এক মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে আরও একটি মামলা করা হয়েছে। একজন গ্রাহক আইনজীবী আলমগীর হোসেন রিগ্যান সোমবার মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার মামলার বাদী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আলমগীর হোসেন রিগ্যান গত ৩০ এপ্রিল রাত ১০টায় 'সাইক্লোন' অফারটি দেখতে পান। পরদিন ১ মে রাতে তিনি ইভ্যালি থেকে একটি মোটরবাইক অর্ডার করেন। যার ছাড়কৃত মুল্য ছিল ৭০ হাজার ৯৯ টাকা ও বাজারমূল্য ছিল ১ লাখ ২৭ হাজার টাকা।

এরপর ৩ মে রাতে অর্ডারকৃত পণ্যের জন্য 'নগদ' অ্যাপ ব্যবহার করে পরিশোধ করেন। ইভ্যালির পলিসি অনুসারে ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে বাইকটি বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা ১৪৯ দিনেও কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে গত ২২ সেপ্টেম্বর মুজাহিদুর রহমান নামে একজন আদালতে মামলা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ