রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সম্মতি দিল আমিরাত, বিমানবন্দরে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির বিষয়ে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার দুপুর ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিয়মিত ফ্লাইট চালুর বিষয়ে এখন আর কোনো বাধা রইল না।

বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে সংযুক্ত আরব আমিরাতের ঢাকাস্থ দূতাবাস চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রবাসীকর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে ৬ প্রতিষ্ঠান ল্যাব স্থাপন করে। স্যাম্পল কালেকশন বুথ স্থাপনসহ অন্যান্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

অনুমোদন পাওয়া ৬ প্রতিষ্ঠান হলো- গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

করোনার কারণে ইউইএ'র সঙ্গে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বেবিচকের অনুমতি সাপেক্ষে এমিরেটস এয়ারলাইন্স স্বল্পসংখ্যক বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। তবে গত আগস্টে শর্ত দেওয়া হয়, দেশটিতে যেতে হলে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।

বাংলাদেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী কর্মী। এর মধ্যে কারও কারও ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। তাই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দ্রুত করোনার আরটি পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবি জানান তারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্যার সমাধানে এগিয়ে আসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হযরত শাহজালাল বিমানবন্দরের ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ