মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের খবরটি সত্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না—নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান সরকার। খবর জিয়ো টিভি।

পাকিস্তানের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জিয়ো নিউজকে দেওয়া বক্তব্যে আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষার্থীর ক্লাসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধা নেই।

[caption id="" align="aligncenter" width="208"]No photo description available. মাকতাবাতুত তাকওয়ার এইগুলো সম্পর্কে জানতে ও সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আরও বলেছে, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

এর আগে প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসে আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থী ও অন্য নারী কর্মীদের উপস্থিত হওয়ার ব্যাপারে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর প্রকাশ করা হয়।

নিউইয়র্ক টাইমস গত সোমবার বলেছে, ‘নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ কঠোর করে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সোমবার বলেছেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ