রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

কালই বন্ধ হবে সব অনিবন্ধিত মোবাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব ধরণের অবৈধ হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সকল প্রকার অবৈধ মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

একই সঙ্গে দেশের মোবাইল ফোন আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবৈধ হ্যান্ডসেট উৎপাদন এবং আমদানি না করতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। কোনো বিক্রেতাও যেন অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করেন।

অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনা-বেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে বিটিআরসি।

অবৈধভাবে উৎপাদিত বা আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দিতে এ বছরের ১ জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কাজ শুরু করে সংস্থাটি।

নতুন ফোন কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা কেনা কিংবা উপহার পেলে সেটা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ