বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি ফাঁকা বুলি: গ্রেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতিকে ফাঁকা বুলি হিসেবে অভিহিত করেন সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। ইতালির মিলান শহরে আয়োজিত ইয়ুথ ফর ক্লাইমেট সমাবেশে এ কথা বলেন গ্রেটা।

স্থানীয় সময় মঙ্গলবার ইয়ুথ ফর ক্লাইমেট সমাবেশ আয়োজন করা হয় ইতালির মিলান শহরে। সমাবেশে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের উপহাস করেন সুইডেনের আলোচিত পরিবেশবাদী আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থানবার্গ।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতকে ফাঁকা বুলি হিসেবে অভিহিত করেন গ্রেটা। সমাবেশে তিনি বলেন, বিগত ৩০ বছরে নেয়া সব জলবায়ু পদক্ষেপই অকার্যকর হয়েছে। যে ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কপ-২৬ জলবায়ু সম্মেলনের আগে মিলানে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের আগে অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী ইয়ুথ ফর ক্লাইমেট সমাবেশ। এতে উপস্থিত ছিলেন কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মা। তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকেও সভাপতিত্ব করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ