রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

সীমান্তে বিজিবি-মাদক কারবারির গোলাগুলি, যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।

বিজিবির দাবি, নিহত যুবক মাদক কারবারি। এসময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া পাহাড়ের সীমান্তবতী এলাকার এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৪০-৪৫ হবে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন খবর পেয়ে সন্ধ্যায় উপজেলার করইবুনিয়া এলাকার ধানক্ষেতের পাশে অভিযানে যায় বিজিবি সদস্যরা।

একপর্যায়ে পাঁচজনের একটি মাদক কারবারি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসে। এ সময় চ্যালেঞ্জ করা হলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।

এসময় অন্য ইয়াবা কারবারিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে এক যুবককে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আহত বিজিবি সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ