বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

২১ যাত্রীকে নিয়ে নদীতে বাস, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ১৬ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে বাসচালকসহ চারজন যাত্রী রয়েছেন।

মেঘালয় রাজ্যের পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে নোংচ্রামে রিংদি নদীতে বাস পড়ে যায়। খবর পেয়ে সেখানে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে ভাসমান অবস্থায় চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, চালক বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ