রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

জার্মানি থেকে শনিবার আসছে ৮ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানি থেকে আগামীকাল শনিবার অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে আসবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগামীকাল শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার এসব টিকা পৌঁছানোর কথা রয়েছে। টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াও উপস্থিত থাকবেন। করোনার টিকা গ্রহণের পর গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

বাসসের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ