রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

টাকা-গহনা নিয়ে নিখোঁজ ৩ কলেজছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে কলেজে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তারা কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

নিখোঁজরা হলো- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী।

তাদের পরিবারের দাবি, বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণের গহনা, সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। তাদের মধ্যে এক ছাত্রী ছয় লাখ টাকা, আরেকজন আড়াই ভরি স্বর্ণ নিয়ে বাসা থেকে বেরিয়েছেন। অপরজন নগদ ৭৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে।

এছাড়া তারা নিজেদের এসএসসির সনদপত্রও নিয়ে গেছেন। তাদের প্রত্যেকের কাছে দামি মোবাইল ফোনও রয়েছে।

এদিকে, এ ঘটনায় পল্লবী থানা পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে। তারা হলেন, তরিকুল ও তনয়।

ভুক্তভোগীদের পরিবারের দাবি, বিদেশে পাঠানোর প্রলোভোন দেখিয়ে ওই তিন ছাত্রীকে প্রলোভিত করেছে একটি নারী পাচারকারী চক্র। এজন্য তারা বাসা থেকে নগদ টাকা মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১ অক্টোবর) নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন- তরিকুল, রকিবুল ও জিনিয়া। এরমধ্যে জিনিয়া টিকটকে পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ