রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে ঢাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে কালীগঞ্জে একটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারটি উল্টে আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী অবসর প্রাপ্ত যুগ্ম সচিব ও গাড়ি চালক।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কের নলছাটা লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহিম খান (৭২)। তারা মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে বাস করতেন। নিহতের স্ত্রী দিলজুয়ারা খানম নপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাকে ওএসডি করার পর তিনি সেচ্চায় অবসর নেন।

অপর আহত তাদের গাড়ি চালক সোলেমান (৩২) বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অরক্ষিত ওই লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যুগ্ম সচিবের প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি উল্টে পাশের খাদের গিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রহিম খানকে মৃত ঘোষণা করেন।

দিলজুয়ারা খানম ও গাড়ি চালক সোলেমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ