রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

পুলিশের বাধায় কাদের মির্জার সভা পণ্ড, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার ডাকা প্রতিবাদ সভা পুলিশের বাধায় পণ্ড হয়েছে।এ সময় নোয়াখালীর ডিবি পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আজ শনিবার বিকেলে বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অপরদিকে কাদের মির্জার অনুসারীরা বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করেছে।

আটককৃতরা হলেন বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম (৪০), ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন (২৯), একই এলাকার ওলি উল্যাহ (২৯) ও আবু তাহের (৩৪)।

এদিকে প্রতিবাদ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুল পরিমাণ পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার। তিনি জানান, নোয়াখালীর ডিবি পুলিশ চারজনকে আটক করেছে। তাদের যাচাই-বাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ