রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

পূর্ব তেজতুরী বাজারে বিস্ফোরণ, দগ্ধ ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকার পূর্ব তেজতুরী বাজারের একটি ৬ তলা ভবনে বিস্ফোরণে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ইয়াসিন (৩৫) ও মো. টিটু (২৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ এবং টিটুর ৬৫ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে ডিবির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, বিস্ফোরণের স্থানে আমাদের একটা ইউনিট কাজ করেছে। ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে, আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, দুর্ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভবন মালিক আব্দুর রশিদ বলেন, আমার বাড়িতে ৫-৬ জন ছেলে প্রায় ৩-৪ বছর ধরে মেস হিসেবে থাকতো। আজ ৩ তলার একটি বাসায় বিস্ফোরণ ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ