রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত

বোমার আলামত মেলেনি তেজগাঁওয়ের বিস্ফোরণে: সিটিটিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়ে দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটিটিসি’র উপ-কমিশনার (ডিসি) আবদুল মান্নান বোমার আলামত না থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় বোমার কোনও আলামত পাওয়া যায়নি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ বিষয়ে আহতদের কাছ থেকে জানার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, শুক্রবার (০১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাচেলর বাসায় ভাড়া থাকা ২ জন আহত হন। বিস্ফোরণের পর থেকেই ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ