রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৭তম মারকাজি ইজতেমা আগামী ২৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

(১ অক্টোর) শুক্রবার সকালে যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠখে এ তারিখ নির্ধারণ করা হয় বলে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১ অক্টোবর (শুক্রবার) মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মাসিক ‘মজলিসুল উমারা’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ছয় মাস পর নিয়মিত এই মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

মজলিসে আরও উপস্থিত ছিলেন মুফতি মনসূরুল হক, প্রফেসর হামিদুর রহমান, মাওলানা হিফজুর রহমান, প্রফেসর গিয়াসউদ্দীন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুনাওয়ার হুসাইনসহ ঢাকার বিভিন্ন হালকার আমীর, নায়েবে আমীরবৃন্দ।

পরামর্শ সভায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৭তম মারকাজি ইজতেমা আগামী ২৭ নভেম্বর ২০২১ইং রোজ শনিবার কেন্দ্রীয় মারকাজ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

মারকাজি ইজতেমা দিনব্যাপী সকাল ৯টা হতে শুরু হয়ে রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ