বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

এবার আইএসের গোপন আস্তানায় তালেবানের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাবুলের উত্তরাঞ্চলে আইএসের গোপন আস্তানায় অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তালেবান সদস্যরা।

এক তালেবান মুখপাত্র বলেছেন, গত শুক্রবার আইএসের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।

জানা যায়, গত আগস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে তালেবান সদস্যদের লক্ষ্য করে হামলা জোরদার করেছেন আইএস সদস্যরা। তালেবান ও আইএস পরস্পরকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে।

অপরদিকে, নেদারল্যান্ডসে থাকা ১০ আফগান দোভাষীদের আদালতে তলব করেছে তালেবান। তাঁদের চরম শাস্তি দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তালেবান। গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনওএসের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এনওএস বলছে, ডেকে পাঠানো দোভাষীরা আত্মগোপনে রয়েছেন। তালেবান চিঠিতে বলেছে, আদালতে হাজির না হতে পারলে তাঁদের পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হবেন। তালেবান আরও বলেছে, ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে তাঁদের চরম শাস্তির মুখোমুখি করা হবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ