বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ওমানে আঘাত হানছে ঘূর্ণিঝড় শাহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে দেশটিতে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকাল বা সন্ধ্যায় আঘাত হানতে পারে শক্তিশালী এই ঝড়। এর ফলে তীব্র ঝোড়ো বাতাস এবং ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলো থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার ওমানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তর আল বাতিনাহ, আল ধাহিরা, আল বুরাইমা এবং আল ডাকলিয়ায় সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।

রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) দূরে অবস্থান করছে শক্তিশালী এই ঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৯ কিলোমিটার (৮৬ মাইল) বা তার বেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ