বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৭ লাখে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় মৃত্যুর সংখ্যা সাত লাখে পৌঁছেছে। আমেরিকায় যখন বয়োবৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত লোকজনকে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া হচ্ছে তখন দেশটিতে মৃত্যুর সংখ্যা সাত লাখে পৌঁছালো। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে আমেরিকায় প্রতিদিন গড়ে করোনাভাইরাসে দুই হাজার মানুষ মারা গেছে। দেশটিতে গত জানুয়ারি মাসে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল।

রয়টার্সের তথ্য মতে- এখনো করোনাভাইরাসে আমেরিকায় বেশি মানুষ মারা যাচ্ছে। সারাবিশ্বে করোনাভাইরাসে যে মানুষ মারা যাচ্ছে তার শতকরা ১৪ ভাগ শুধু আমেরিকাতেই মারা যাচ্ছে। এছাড়া, সারা বিশ্বের শতকরা ১৯ ভাগ মানুষ আমেরিকাতেই আক্রান্ত হচ্ছে।

রয়টার্সের হিসাব মতে সারাবিশ্বে করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে যাচ্ছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ