রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস এদেশে নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার ইতিহাস বাংলাদেশে নেই। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হয়। অতীতে তা বার বার প্রমাণিত।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকেই ১৯৯৩ সালে সংসদের বিরোধী দলের নেতার মস্তিস্কপ্রসূত দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় এমন সরকারের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা সেদিনের মত আজকেও দেশবাসী মর্মে মর্মে অনুধাবন করছেন।

আজ রোববার এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, রাজনীতি সচেতন মহলে তত্ত্বাবধায়ক সরকার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ইতিপূর্বের তিনটি সংসদ নির্বাচন স্বচ্ছতা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্তের এক উজ্জ্বল উদাহরণ। অপরদিকে পরবর্তীতে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সরকারী প্রভাবে নির্বাচন কমিশন আর পক্ষপাতদুষ্ট প্রশাসন সর্বস্তরেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বারবার ব্যর্থ হয়েছে। ভোটার বিহীন নির্বাচন, মধ্যরাতের ভোট, অর্ধেকেরও বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ ইত্যাদি নমুনার মাধ্যমে প্রমাণিত সত্য।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ