বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ভবানীপুরে চলছে ভোট গণনা: এগিয়ে আছেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভার উপনির্বাচন ভোট গণনা শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভবানীপুরের এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে গণনা শুরু হয়। ভোট গণনাকে কেন্দ্র করে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে গণনার শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টাল ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল থেকে তিনি ৭৭৫ ভোটে এগিয়ে আছেন।

এদিন জঙ্গিপুর ও সমসেরগঞ্জ আসনে নির্বাচনের ভোট গণনা শুরু হলেও সবার নজর ভবানীপুরে। কারণে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেত্রী মমতা।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

ভবানীপুরে এ বার মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্র জিততেই হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ