রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

মিরপুরে ৩ কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গতকাল শনিবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন।

মামলায় মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়নকে (১৮) এজাহারনামীয় আসামিসহ আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন মানবপাচার চক্রের সাথে জড়িত বলেও দাবি করে আসছেন নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার।

গত বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তিন শিক্ষার্থী নিখোঁজ হন বলে থানায় পরিবার অভিযোগ করে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাসা থেকে বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ