বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

১৮ মাস পর চালু হলো কুয়েতের সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর রোববার থেকে কুয়েতে চালু হয়েছে সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সবাই মাস্ক ব্যবহার, শরীরের তাপমাত্রা পরীক্ষা ও শ্রেণিকক্ষে এবং বাসে যাতায়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সরকারি সব স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

ছাত্রছাত্রীদের দুই ভাগে বিভক্ত করে সপ্তাহে তিন দিন করে শিক্ষা কার্যক্রম চলবে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর থেকে ভারত, পাকিস্তান ও আমেরিকান স্কুলসহ বিভিন্ন দেশের প্রাইভেট স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় খুশি বাংলাদেশি প্রবাসী ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

গত বছর অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও এবার সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু হয়েছে।

কুয়েত ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলে শিক্ষিক নাসিমা সরকার বলেন, কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আবার চালু হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অচিরেই শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং পড়ালেখায় মনোনিবেশ করবে— এমনটিই প্রত্যাশা বাংলাদেশি শিক্ষিকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ