রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আ.লীগের কারণ দর্শানোর নোটিশ পেয়ে যা বললেন মেয়র জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

রোববার কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, একটি মহল ছাত্রজীবন থেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত করে আসছে। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এখন একটি এডিটেড বক্তব্য প্রকাশ করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে।

মেয়র বলেন, কারণ দর্শানোর নোটিশে আমার কাছে সত্য ঘটনা জানতে চাওয়া হয়েছে। আমি যথা সময়ে সত্য ঘটনা জানিয়ে নোটিশের জবাব দেব।

প্রসঙ্গত, শোকজ নোটিশে দলীয় ‘স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা ১৫ কার্যদিবসের মধ্যে তাকে জানাতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ