রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইলিশের উৎপাদন বাড়াতে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজননের জন্য আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই অবরোধ দেওয়া হলেও প্রকৃতিগত কারণে এ বছর তা ১০ দিন এগিয়ে নিষেধাজ্ঞা শুরুর তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হচ্ছে সমন্বিত বিশেষ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের ৩৮টি জেলায় এই বিশেষ অভিযান চলবে। মা ইলিশ রক্ষায় এবার নির্ধারিত সময় পর্যন্ত নৌপুলিশের পক্ষ থেকে নদীতে ভাসমান ফাঁড়ি পরিচালনা করা হবে। এছাড়া আকাশপথে বিমান বাহিনীর সদস্যরাও টহল দেবেন।

জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য দপ্তর, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করবে।

গত ২২ সেপ্টেম্বর রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত হয়।

মৎস্য বিভাগ জানায়, বঙ্গোপসাগরে ও নদীতে ইলিশের প্রজনন বাড়াতে প্রতি বছর আশ্বিনের পূর্ণিমার আগে ও পরে মোট ২২ দিন দেশের নদী ও সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপরও মার্চ-এপ্রিলে পাঁচটি, নভেম্বর-ডিসেম্বরে একটি অভয়াশ্রমে দুই মাস করে এবং গভীর সাগরে ৬৫টি দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়।

-এএ