বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ‘শাহীনের’ আঘাতে ইরানে ছয়জন এবং ওমানে তিনজন নিহত হয়েছেন।

রোববার আঘাত হানা এই ঝড়ে ওমানের উপকূলীয় এলাকায় সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া ভারি বর্ষণের কারণে দেশটির একটি শিল্পাঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক নিহত হয়েছেন। খবর সাউথ চায়না পোস্টের।

ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ভারি বর্ষণে ডুবে গেছে ওমানের অনেক এলাকা। দেশটির উপসাগরীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বাঞ্চলে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মাসকাটে সব ধরনের বিমানের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ইরানের সিস্তান-বালুচিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশের চাবাহার বন্দরে রোববার এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ছয়জন।

ওমানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ওমানে স্কুল বন্ধ করা হয়েছে এবং রবি ও সোমবার দুদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

উপকূলীয় এলাকায় আঘাত হানার সময় ঘূর্ণিঝড় শাহীনের কেন্দ্রটি রাজধানী মাসকাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ছিল। এটি ১২০ কিলোমিটারের বেশি গতিবেগে আঘাত হেনেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ