বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

জাপানের প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সংসদীয় ভোটে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা। তিনি জাপানের ১০০তম প্রধানমন্ত্রী।

আজ সোমবার তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এপি নিউজের এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নির্বাচিত হন ফুমিও কিশিদা। সেই সময়েই তার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। কারণ সংসদে লিবারেল ডেমোক্রেটিক পার্টিই সংখ্যাগরিষ্ঠ।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফুমিও কিশিদা জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ওই সময় জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন দেশটির সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রনেতা শিনজো অ্যাবে।

ফুমিও কিশিদা বিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। গত মাসে সুগা ঘোষণা করেন, দলের নেতা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে রাখতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সুগাকে। শিনজো অ্যাবে ক্ষমতা ছাড়ার পর ২০২০ সালে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ