বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মনোনিত হলেন মুফতি মুহাম্মদ রাশেদ আজমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম নির্বাচিত হয়েছেন মুফতি মুহাম্মদ রাশেদ আজমি হাফি.। দারুল উলুম দেওবন্দের মজলিস-এ-শুরা এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার দারুল উলুম দেওবন্দের তিন দিন ব্যাপী মজলিস-এ-শুরার জরুরি বৈঠকের দ্বিতীয় দিনে মাদরাসার সিনিয়র শিক্ষক, মুহাদ্দিস মুফতি রাশেদ আজমিকে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে নির্বাচিত করে। মুফতি রাশেদ আজমি নায়েবে মুহতামিম নির্বাচিত হওয়ায় দারুল উলুম দেওবন্দে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর মৃত্যুতে এ পদটি খালি হয়েছিলো।

এর আগে শুক্রবার ৩০ জুলাই ২০২১ বিকাল ৪ টায় ভারতের মুজাফফরনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন দেওবন্দের সাবেক নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ.।

মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বিশ্বখ্যাত বিদ্যাপীঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. এর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার ক্যান্সারের চিকিৎসার জন্য প্রথমে মিরাঠের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২১ জুন দিল্লির রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির দুদিন পর ২৩ জুন সুস্থ হয়ে মাদরাসায় ফিরেছিলেন তিনি।

এরপর পুনরায় গত ২৬ জুলাই থেকে অসুস্থতাবোধ করলে মুজাফফর নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দেওবন্দের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা আব্দুল খালেক সাম্ভলী রহ. কে। সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ