রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ধামাকার চেয়ারম্যান-এমডিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ও এমডিসহ ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন নুরুল আমিন নাদিম (৩২) নামে এক কাপড় ব্যবসায়ী।

রোববার (৩ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী ও প্রতিষ্ঠানটির এমডি এসএম জসিউদ্দিন চিশতীসহ ৩০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন হাজারীবাগের বাসিন্দা কাপড়ের ব্যবসায়ী নুরুল আমিন নাদিম (৩২)।

মামলার আসামিরা হলেন- ধামাকার চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী (৬০), এমডি এস এম ডি জসিমউদ্দিন চিস্তী (৫৭), পরিচালক সাইদা রোকসানা খানম (৫৪), সিইও মো সিরাজুল ইসলাম রানা (৩৮), হেড অব অ্যাকাউন্টস দেবকর দে শুভ (৩২), পরিচালক অপারেশন নাজিম উদ্দিন আসিফ (২৯), পরিচালক সাফওয়ান আহমেদ (৪১), সিস্টেম ক্যাটাগরি হেড আমিনুর হোসাইন (৪১), ডেপুটি ম্যানেজার ও সিস্টেম ইঞ্জিনিয়ার আসিফ চিশতী (২৬), ক্যাটাগরী হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন ওরফে মিথুন খান (৩৫) উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাশফির রিদওয়ান চিস্তী (২২), পরিচালক মাসফিক রিদওয়ান চিস্তী (২৮) ও শাহ মোহাম্মদ ইয়ামিন ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ