সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

মাগুরায় ইভ্যালির চেয়ারম্যান ও সিইও’র নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরায় ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলের নামে চেক ডিজঅনারের মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মাগুরার সদর আমলী আদালতে মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, বাদী হাবিবুর রহমান গত ১৩ ফেব্রুয়ারি এ্যাপাচি ফোরভি আরটিআর মোটরসাইকেল ক্রয়ের জন্য নগদের মাধ্যমে ইভ্যালি কোম্পানিতে টাকা জমা দেন। ইভ্যালি কোম্পানির সারকুলার অনুযায়ী টাকা জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেবে। কিন্তু আসামিরা নির্দিষ্ট সময়ে বাদীকে পণ্য দিতে পারেনি।

পরে আসামিরা তাদের পণ্য কম থাকায় বাদীকে কুরিয়ার সাভির্সের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠান। চেকটি নগদানের জন্য বাদী নিজ নামীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা করলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল জানিয়ে চেকটি ফেরত দেয়। পরে টাকা পরিশোধের জন্য আসামিদের কাছে ডাকযোগে রেজিস্ট্রিকৃত আইনি নোটিশ দেওয়া হয়।

আসামিরা আইনি নোটিশ পাওয়ার পরও টাকা পরিশোধ না করে তারা চেক দিয়ে বাদীর সঙ্গে প্রতারণা করেছেন। মঙ্গলবার দুপুরে মাগুরার সদর আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণশেষে আসামিদের প্রতি সমন জারি করেছেন। আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ