রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ডেঙ্গুতে শিশুরাই বেশি আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণের হার ক্রমে শিথিল হলেও আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় দেশে এ জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু কেড়ে নিয়েছে ৭৩ প্রাণ।

দেশের সরকারি-বেসরকারি অধিকাংশ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে নতুন করে ১৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৯০১ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশই শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৭ ডেঙ্গুরোগীর মধ্যে ৪২ দশমিক ১ শতাংশ রোগীর বয়স শূণ্য থেকে ১০ বছরের মধ্যে। এর মধ্যে শূণ্য থেকে ১ বছর বয়সী রোগীর সংখ্যা ৫ দশমিক ৬ শতাংশ এবং শূণ্য থেকে ১০ বছর বয়সী রোগীর সংখ্যা ৩৬ দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত ১৯৭ জনের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ১৫ দশমিক ১ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ১৯ শতাংশ,৩১ থেকে ৪০ বছরের ১১ দশমিক ৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ৭ দশমিক ১ শতাংশ এবং ৫১ থেকে ৬০ বছরের ৪ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী রয়েছেন শূণ্য দশমিক ৪ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ