রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

রাশিয়া থেকে পুলিশের জন্য কেনা হচ্ছে দুইটি হেলিকপ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের জন্য রাশিয়া থেকে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) পদ্ধতিতে দুইটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে সচিব বলেন, বাংলাদেশ পুলিশের জন্য জিটুজি পদ্ধতিতে রাশিয়ার নিকট থেকে দুইটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই হেলিকপ্টার কেনা হবে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান জেএসসি ‘রাশিয়ান হেলিকপ্টার’ এর নিকট থেকে।

এদিকে অর্থমন্ত্রী জানান, আজকের অর্থনৈতিক সংক্রান্ত কমিটির বৈঠকে দুইটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য সাতটি প্রস্তাব উত্থাপন করা হয়।

ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুইটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন জানান, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর তিনটি অনুচ্ছেদ-আদেশ নম্বর ৮(৪)(খ), ২৪(১৮) এবং ২৪(২৯)(চ)- সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথমটি বাদে বাকি দুইটি অনুমোদন দেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ