রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

‘নীলফামারীর উত্তরা ইপিজেডে বসানো হবে ডুয়েলগেজ রেলপথ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, নীলফামারীর উত্তরা ইপিজেডে বসানো হবে ডুয়েলগেজ রেলপথ। মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে আমদানি-রফতানি বৃদ্ধিকল্পে ইপিজেড সংলগ্ন খয়রাত নগর রেলস্টেশনে নির্মাণ করা হবে ইনল্যান্ড কন্টেনার ডিপো। এসব কাজ সমাপ্তের পর উত্তরা ইপিজেডের আমদানি-রফতানি বৃদ্ধি পাবে এবং উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে উত্তরাঞ্চল।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা ইপিজেডের বিষয়ে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, উত্তরা ইপিজেডের থেকে মাত্র ৫৮০ মিটার দূরে খয়রাত নগর রেলস্টেশন রয়েছে। সেখানেই বড় পরিসরে ইনল্যান্ড কন্টেনার ডিপো (আইসিডি) নির্মাণ করা হবে। সেই সঙ্গে উত্তরা ইপিজেডের সাথে রেললাইন স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বেপজা ও রেল মন্ত্রণালয় শিগগিরই একটি জরিপ কাজ পরিচালনা করবে।

তিনি জানান, উত্তরা ইপিজেড ও খয়রাত নগর রেলস্টেশন এলাকায় রেলের নিজস্ব ১৩ একর জমি রয়েছে। এখানে আরও কিছু জমির প্রয়োজন হবে, যা জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর আগামী বছর এই নির্মাণ কাজ শুরু করবে রেল।

এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ের প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা ও পাকশী রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম।

উত্তরা ইপিজেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রীর সহধর্মিণী সাম্মী আক্তারও উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ