রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

অবশেষে সেরামের ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠাতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমতি দিয়েছে ভারত সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল এবং মিয়ানমারকেও একই পরিমান টিকা দেওয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের চুক্তির কথা উল্লেখ করে সেরামের পরিচালক (সরকার ও নিয়ন্ত্রক বিষয়ক) প্রকাশ কুমার সিং গত আগস্টে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়ার কাছে টিকা রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়া গত ২০ সেপ্টেম্বর এক ঘোষণায় জানিয়েছিলেন যে ভারত ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি পুনরায় শুরু করবে।

একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘ভ্যাকসিন মৈত্রী’র অধীনে অক্টোবরে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে টিকা দেবে সেরাম। বাংলাদেশে কোভিশিল্ড টিকা সরবরাহে সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল।

এ বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে ভারতে করোনা তীব্র আকার ধারণ করলে টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছিল সেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ