মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

এসআই পদে লোক নেবে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ সদরদপ্তর। তবে কতজনকে এসআই পদে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারী আর্থিক লেনদেনে জড়িত হলে তাকে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ সদরদপ্তর।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ও কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা ক্যাডেট এসআই পদে নিয়োগের আবেদন করতে পারবেন।

১৯ থেকে ২৭ বছর বয়সী বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত প্রার্থীরা ৪ নভেম্বর ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে (police.teletalk.com.bd) লগ ইন করে আবেদনের সবগুলো ধাপ সম্পন্ন করতে হবে।

পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনের ধাপ পেরিয়ে যোগ্য প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ