বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলার পিনা গাউনে এ দুর্ঘটনা ঘটে।

মুগুর স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ি রাস্তা থেকে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে স্টাফসহ ৪২ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক।

প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাতো জানান, গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির যাত্রীরা ভারত থেকে নেপালের দশাইন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত বাসটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি খাদে পড়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ