বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানে ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, ইরানের সঙ্গে সংযুক্ত সন্দেহভাজন হ্যাকাররা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি এবং নৌপরিবহণসংক্রান্ত কয়েকডজন সংস্থাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে। বেশ কয়েকটিতে হ্যাকাররা তথ্য হাতিয়ে নিতে সফল হয়েছে।

সোমবার মাইক্রোসফট এসব তথ্য জানায়। খবর সিএনএনের।

মার্কিন এ টেক জায়ান্ট জানায়, গত জুলাইয়ে ইরানি সংশ্লিষ্ট হ্যাকাররা গুপ্তচরবৃত্তি অভিযান শুরুর পর বর্তমানে বহু কোম্পানিকে হ্যাকিংয়ের ঝুঁকিতে ফেলে দিয়েছে।

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে থাকা কোম্পানির মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইল সরকারের সঙ্গে কাজ করে এমন প্রতিষ্ঠানও রয়েছে, যারা স্যাটেলাইট সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং ‘মিলিটারি-গ্রেড রাডার’ তৈরি করে, বলছে সংস্থাটি।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম জানিয়েছে, এটি সামুদ্রিক খাতে স্পর্শকাতর তথ্যের জন্য ইরানি হ্যাকার গোষ্ঠীর সর্বশেষ প্রচেষ্টা।

যদিও মাইক্রোসফট এ ঘটনার জন্য সরাসরি ইরানি সরকারি প্রতিষ্ঠানকে দায়ী করেনি।

মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্স সেন্টারের প্রধান জন ল্যামবার্ট বলেন, চলতি গ্রীষ্মে একটি মার্কিন ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্মের ত্রুটির জবাব দেওয়ার সময় এই হ্যাকিং কার্যকলাপ ধরা পড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ