বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

সিরিয়ায় তুর্কি পুলিশ নিহত, যথাযথ জবাবের হুমকি এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এ হুমকি দেন। খবর মিডল ইস্ট আইয়ের।

মন্ত্রিসভার বৈঠকে এরদোগান বলেন, আমরা আমাদের নিজস্ব উপায়ে সিরিয়া থেকে উদ্ভূত হুমকি দূর করতে বদ্ধপরিকর। আমরা যত দ্রুত সম্ভব সিরিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, উত্তর সিরিয়ার আজাজ শহরে ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং দুজন আহত হয়েছেন। ওয়াইপিজির গাইডেড মিসাইল পুলিশ কর্মকর্তাদের বহন করা সাঁজোয়া যানে আঘাত করার পর তারা নিহত হন।

সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দিদের দখলে থাকা অঞ্চলে তুরস্ক ২০১৬ সালে একটি নিরাপদ অঞ্চল তৈরির আশায় সামরিক অভিযান শুরু করে।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান জোরদার করার কারণে উত্তেজনা আবারও বেড়ে যায়।

গত মাসে এরদোগান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে মদদ’ দেওয়ার অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগের কারণ হলো— পিকেকে এবং ওয়াইপিজির সঙ্গে ম্যাকগার্কের ঘনিষ্ঠ সম্পর্ক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ