বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মসজিদুল হারামে নামাজ আদায়ে পূর্ণ ডোজ টিকা বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ ছাড়া মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব।

দুই পবিত্র মসজিদে নামাজ ও ইবাদতের ক্ষেত্রে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করেছে।

১০ অক্টোবর (রোববার) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

নতুন সিদ্ধান্তে জানানো হয়, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতোমধ্যে যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ