বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

উ. কোরিয়ায় অনাহারের ঝুঁকিতে শিশু-বয়স্করা: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার দুর্বল শিশু এবং বয়স্ক মানুষেরা অনাহারের ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। দেশটিতে নিযুক্ত সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এই ঝুঁকির জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। আর মহামারি করোনা ভাইরাসের সংক্রান্ত অবরোধ খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলেছে বলে দাবি তার।

জাতিসংঘ দূত টমাস ওজেয়া কুইনটানা বলেছেন, এসব কারণে উত্তর কোরিয়ার নাগরিকেরা প্রতিদিনই মর্যাদার সঙ্গে জীবনযাপনে হিমশিম খাচ্ছে। সংকট এড়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তাগিদ দেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির জন্য নিষেধাজ্ঞাটি আরোপ রয়েছে।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ায় বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। মহামারি করোনা সংক্রমণের আশঙ্কায় নিজেদের সীমান্ত বন্ধ করে রেখেছে তারা। ফলে স্থগিত হয়ে গেছে চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ। অথচ খাদ্য, সার আর জ্বালানির জন্য চীনের ওপর নির্ভর করে উত্তর কোরিয়া।

চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বীকার করেন তার দেশ মারাত্মক পরিস্থিতিতে রয়েছে। খাদ্য পণ্যের দাম বৃদ্ধির খবরও রয়েছে। গত জুনে এনকে নিউজ জানায় দেশটিতে এক কেজি কলা বিক্রি হচ্ছে ৪৫ মার্কিন ডলারে।

সর্বশেষ প্রতিবেদনে জাতিসংঘ দূত টমাস ওজেয়া কুইনটানা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। এতে করে দেশটিতে মানবিক এবং জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছান সম্ভব হবে বলে জানান এই দূত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ